Wednesday, April 8, 2026
Live

আগামী ৩ দিন ইন্টারনেট ধীরগতি হতে পারে

আগামী ৩ দিন ইন্টারনেট ধীরগতি হতে পারে
আগামী ৩ দিন ইন্টারনেট ধীরগতি হতে পারে

আগামী ৩ দিন ইন্টারনেট ধীরগতি থাাকতে পারে। দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৫)–এ নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের কারণে ব্যবহারকারী ইন্টারনেটে ধীরগতি পাবেন। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটায় অবস্থিত সাবমেরিন ক্যাবলটিতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো আংশিকভাবে প্রভাবিত হতে পারে। ফলে দেশে ইন্টারনেটের গতি কমে যাওয়া বা কিছু ক্ষেত্রে সেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-এমই-ডব্লিউই-৪) স্বাভাবিকভাবে চালু থাকবে। এ কারণে পুরোপুরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা নেই। যদিও ব্যবহারকারীরা এ সময় সাময়িক ধীরগতির সম্মুখীন হতে পারেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে ইন্টারনেট সেবা স্বাভাবিক গতিতে ফিরে আসবে।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.