গভীর সমুদ্র অনুসন্ধানে চীনা বিজ্ঞানীদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষণা দল নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল চালু করেছে। ডেপথ-জিপিটি নামের মডেলটি বিশ্বব্যাপী গভীর সমুদ্রের পরিবেশ গবেষণায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই মডেলে ডিপ লার্নিং, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, কম্পিউটার ভিশন ও জ্ঞানভিত্তিক বিশ্লেষণসহ উন্নত এআই প্রযুক্তি একসঙ্গে কাজ করে। এর মাধ্যমে সাগরের তলদেশের ভিডিও ফুটেজ, ভূ-তাত্ত্বিক গঠন, পানির প্রবাহ, পলি ও বাস্তুসংস্থানের শব্দগত তথ্যও বিশ্লেষণ করা যায়।
চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি জানিয়েছে, এই মডেল ব্যবহার করে ইতোমধ্যে একটি গভীর সমুদ্রের সি-মাউন্ট এবং একটি আন্ডারওয়াটার হাইড্রোথার্মাল ভেন্ট অঞ্চলের ‘বুদ্ধিমান’ মডেল তৈরি করা হয়েছে।
এটি মূলত ডিজিটাল ডিইপিটিএইচ (ডেপথ) প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ ফল, যা জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের জন্য সমুদ্রবিজ্ঞান দশকের আওতায় গভীর সমুদ্র আবাসস্থল নিয়ে কাজ করছে।
ফয়সল/নাহার তথ্য ও ছবি: সিনহুয়া