老挝人革党中央总书记、国家主席通伦会见李书磊

老挝人革党中央总书记、国家主席通伦会见李书磊
লাওসের প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রচারমন্ত্রীর সাক্ষাৎ নভেম্বর ১২: লাওস পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও লাওসের প্রেসিডেন্ট থংলুন সিসোলিথ গতকাল (মঙ্গলবার) ভিয়েনতিয়েনে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও প্রচারমন্ত্রী লি সু লেই-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে লি সু লেই বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের নেতৃত্বে চীন ও লাওসের সম্পর্ক এবং অভিন্ন কল্যাণের সমাজ নির্মাণ অব্যাহতভাবে গভীরতর হচ্ছে। এতে অনেক নতুন সাফল্য অর্জিত হয়েছে, যা দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে। তিনি আরও বলেন, চীন লাওসের সঙ্গে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, রাজনৈতিক পার্টির মধ্যে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করতে এবং আর্থ-বাণিজ্য, মিডিয়া, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। প্রেসিডেন্ট থংলুন বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে রাজনৈতিক পার্টি এবং দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে আগ্রহী। তিনি বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতা সম্প্রসারণ করে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন। (শুয়েই/তৌহিদ/জিনিয়া)

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.