Tuesday, November 10, 2026
Live
খবর
Verified
২ মিনিটে পড়া যাবে

সরকারি চাকরির আবেদন ফি তালিকা ২০২৩ [Government job application fee 2023]

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
সরকারি চাকরির আবেদন ফি তালিকা ২০২৩ [Government job application fee 2023]

সরকারি চাকরির আবেদন ফি তালিকা প্রকাশিত হয়েছে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ফি (আবেদন ফি) পুনর্নির্ধারণ করে চাকরির আবেদনের ফি ৩ গুণ বাড়িয়ে ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নতুন তালিকায় চাকরির আবেদন ফি (নিয়োগ পরীক্ষা ফি) নির্ধারণ করা হয়েছে পদের গ্রেড অনুযায়ী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই ফি সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত সংস্থার জন্য প্রযোজ্য।

সরকারি চাকরির আবেদন ফি তালিকা ২০২৩

গ্রেড তালিকাআবেদন ফি / পরীক্ষার ফি
৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার)৬০০ টাকা
১০ম গ্রেডে ৫০০ টাকা
১১ থেকে ১২তম গ্রেড ৩০০ টাকা
১৩ থেকে ১৬তম গ্রেড ২০০ টাকা
১৭ থেকে ২০তম গ্রেড ১০০ টাকা
Government job application fee chart 2023

প্রজ্ঞাপন অনুযায়ী, ৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার) জন্য পরীক্ষার ফি ধার্য করা হয়েছে ৬০০ টাকা। এ ছাড়া, ১০ম গ্রেডে ৫০০, ১১ থেকে ১২তম গ্রেডে ৩০০, ১৩ থেকে ১৬তম গ্রেডে ২০০ ও ১৭ থেকে ২০তম গ্রেডে পরীক্ষার ফি ১০০ টাকা ধার্য করা হয়েছে।

৯ম বা তদূর্ধ্ব গ্রেডের (নন-ক্যাডার) জন্য পরীক্ষার ফি ছিল ৫০০ টাকা। এই গ্রেডে ফি বেড়েছে ১০০ টাকা। তবে, ১০ম গ্রেডের ফি ৫০০ টাকাই রয়েছে।

১১ ও ১২তম গ্রেডের জন্য পরীক্ষার ফি আলাদা করে ধার্য করা হয়েছে। আগে ১১ থেকে ১৬তম গ্রেডের জন্য ফি ছিল ১০০ টাকা। নতুন প্রজ্ঞাপনে ১১ ও ১২তম গ্রেডের ফি ধরা হয়েছে ৩০০ টাকা। সে হিসাবে এই ২ গ্রেডে পরীক্ষার ফি বেড়েছে ৩ গুণ।

এ ছাড়া, ১৩ থেকে ১৬তম গ্রেডে ফি ছিল ১০০ টাকা এবং ১৭ থেকে ২০তম গ্রেডে পরীক্ষার ফি ছিল ৫০ টাকা। উভয়ক্ষেত্রেই ফি দ্বিগুণ করে যথাক্রমে ২০০ ও ১০০ টাকা করা হয়েছে।

আগে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে পরীক্ষার ফি নির্ধারণ করতে পারত। বেশিরভাগ ক্ষেত্রেই তা সরকারি ফি থেকে বেশি ছিল। নতুন এই প্রজ্ঞাপন অনুযায়ী তাদেরকেও সরকার নির্ধারিত এই ফি নির্ধারণ করতে হবে।

অনলাইন আবেদনের জন্য রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে এই ফি আদায় করতে পারবে নিয়োগ কর্তৃপক্ষ। এবং এই পরিষেবার জন্য টেলিটককে সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনলাইনে আবেদন না চাওয়া হলে ব্যাংক চালানের মাধ্যমে এই ফি গ্রহণ করতে হবে। স্বায়ত্তশাসিত সংস্থাগুলো ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে ফি গ্রহণ করতে পারবে।

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার ফি নির্ধারণ নোটিশ ২০২৩

সরকারি চাকরির আবেদন ফি তালিকা ২০২২ - Government job application fee chart 2022
সরকারি চাকরির আবেদন ফি তালিকা ২০২৩

Government application fee chart 2023 pdf (govt. job exam fee notice) download link : https://mof.gov.bd/sites/default/files/files/mof.portal.gov.bd/notices/57b1b892_68fe_4bb4_b92c_8cb91996eb12/IMG_20220922_0008.pdf

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.