ইসলামী ব্যাংক ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী শরী'আহভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রকল্পে ট্রেইনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য উদ্যমী, পরিশ্রমী এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান।
- বয়স: ৩০ ডিসেম্বর ২০২৫ ইং এ ন্যূনতম ২১ বছর এবং অনূর্ধ্ব ৩২ বছর। বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখ বিবেচনা করা হবে, এ ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না ।
- বেতন স্কেল: ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী।
- শিক্ষানবিশ কাল: শিক্ষানবিশ কাল ০৬ (ছয়) মাস। শিক্ষানবিশ কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর নিয়মিত বেতন স্কেলে চাকরিতে স্থায়ী করা হবে।
- অন্যান্য শর্তাবলি: চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন।
- লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না। নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে। অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।
Table of Contents
নিয়োগ পদ্ধতি
- প্রার্থীদের মধ্য হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
- নিয়োগ সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিন্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ/বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। - কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি/প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
আবেদন পদ্ধতি
- যোগ্য ও আগ্রহী প্রার্থীকে ব্যাংকের ওয়েবসাইট https://career.islamibankbd.com এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (JPG, maximum size 100kb) এবং স্বাক্ষর (JPG, maximum size 50kb) আপলোড করার মাধ্যমে আগামী ২২ জানুয়ারি ২০২৬ ইং এর মধ্যে আবেদন করতে হবে। সরাসরি, হাতে হাতে, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
- আবেদনের সর্বশেষ তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
বি: দ্র: নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে আবশ্যিকভাবে সাইকেল/মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে এবং দেশের যেকোনো গ্রামীণ এলাকায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাঠকর্মী হিসেবে আন্তরিকভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।