পে-স্কেল নিয়ে নতুন তথ্য ২০২৫ : চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

পে-স্কেল নিয়ে নতুন তথ্য : চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার
পে-স্কেল নিয়ে নতুন তথ্য : চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। নতুন পে স্কেল ঘোষণার বিষয়ে নির্বাচিত সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করেছেন তিনি। 

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

 

তিনি বলেন, ‘একটা কমিটি করেছি ট্যাক্সের ব্যাপারে কিছু ইকোনমিস্ট নিয়ে। তারা ইন্ডিপেন্ডেন্ট, কিছু রিকমেন্ডেশন দেবে। পে কমিশনের ব্যাপার আছে। সেটা আমরা এখন কিছু বলতে পারি না। ওটা দেখা যাক কতদূর যায়। আগামী সরকার হয়তো সেটা এসে করতে পারে। আমরা যেহেতু ইনিশিয়েট করে ফেলেছি।’

 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ঋণচুক্তি প্রসঙ্গে তিনি জানান, ৬ষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাওয়া যাবে না। পরবর্তী রাজনৈতিক সরকার দায়িত্ব নিলেই আইএমএফ তাদের কার্যক্রম ও পরিকল্পনা পর্যালোচনা করে কিস্তি ছাড় করবে। আমরা প্রয়োজনীয় সব তথ্য ও প্রস্তাব পরবর্তী সরকারের কাছে হস্তান্তর করব।

 
 

দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ড. সালেহউদ্দিন বলেন, মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, তবে বাসাভাড়া ও পরিবহন খরচ বেড়েছে। বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা চলছে। সার্বিকভাবে বাজার পরিস্থিতি এখন স্থিতিশীল, চালের দামও নিয়ন্ত্রণে আছে।

 

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, কৃষি খাতের চাহিদা মেটাতে সার ও অপরিশোধিত তেল আমদানি প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সরকারি ক্রয় কমিটির বৈঠকে ১ লাখ ৭০ হাজার টন সার এবং ৫০ হাজার টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Staff Reporter

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.