Tuesday, April 21, 2026
Live

আপনার মোবাইলে eSIM নেই? বুদ্ধি খাটালে ই-সিম চলবে সব মোবাইলে

আপনার ফোনে কি eSIM নেই? সমাধান এখন হাতের মুঠোয়!

আপনার মোবাইলে eSIM নেই? বুদ্ধি খাটালে ই-সিম চলবে সব মোবাইলে
আপনার মোবাইলে eSIM নেই? বুদ্ধি খাটালে ই-সিম চলবে সব মোবাইলে
আপনার ফোনে কি eSIM নেই? সমাধান এখন হাতের মুঠোয়! আমরা অনেকেই eSIM ব্যবহার করতে চাই, কিন্তু সমস্যা হলো সব ফোনে eSIM সাপোর্ট করে না। বিশেষ করে অনেক দামী ফোনেরও চাইনিজ ভ্যারিয়েন্টে এই সুবিধা থাকে না। এই সমস্যার সহজ সমাধান হলো ❝Physical eSIM❞ অ্যাডাপ্টার!
"এটি দেখতে একদম সাধারণ ফিজিক্যাল সিম কার্ডের মতোই। কিন্তু এর ভেতরে থাকে একটি বিশেষ চিপ, যা আপনার সাধারণ সিম স্লটেই eSIM ব্যবহার করার সুযোগ করে দেয়। আপনি এই একটি কার্ডের ভেতর বিশ্বের যেকোনো প্রান্তের একাধিক eSIM প্রোফাইল সেভ করে রাখতে পারবেন এবং অ্যাপের মাধ্যমে সুইচ করে যখন যেটা খুশি ব্যবহার করতে পারবেন।"

কাদের জন্য এটি প্রয়োজন

▫️যাদের ফোনে বিল্ট-ইন eSIM সাপোর্ট নেই- কিন্তু eSIM এর সুবিধা নিতে চান।
▫️ ট্রাভেলারদের জন্য: 'বিদেশে গিয়ে বারবার ফিজিক্যাল সিম কেনা বা খোলার ঝামেলা এড়াতে।'
▫️মাল্টি-সিম ইউজার: 'যারা একটি সিম স্লটেই অনেকগুলো অপারেটরের সিম (যেমন: জিপি, রবি, এয়ারটেল, বাংলালিংক) ব্যবহার করতে চান।'
"অর্থাৎ যাদের কাছে eSIM আছে অথবা ব্যবহার করতে চাচ্ছেন- কিন্তু ডিভাইস eSIM সাপোর্টেড না, তাদের জন্যই এই ধরনের অ্যাডাপ্টার।

জনপ্রিয় কিছু ব্র্যান্ড

বাজারে বর্তমানে বেশ কিছু আস্থার ব্র্যান্ড রয়েছে: যেমন-

1. 5ber: বর্তমানে সবথেকে জনপ্রিয় এবং সাশ্রয়ী। এদের অ্যাপ ইন্টারফেস খুব সহজ।

2. 9eSIM: টেকনিক্যাল ইউজারদের প্রিয়, এটি ওপেন সোর্স অ্যাপের সাথেও দারুণ কাজ করে।
3. eSIMme: জার্মানি ভিত্তিক প্রিমিয়াম ব্র্যান্ড। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য পরিচিত।
4. ESTKme: যারা কাস্টমাইজেশন পছন্দ করেন তাদের জন্য সেরা ওপেন সোর্স হার্ডওয়্যার।
 5. EIOTCLUB: গ্লোবাল রোমিং এবং ডেটা প্যাকের জন্য পরিচিত।

কেন এটি ব্যবহার করবেন?

✅ বারবার সিম খোলা-লাগানোর ঝামেলা নেই।
✅ একটি অ্যাডাপ্টারেই ৮ থেকে ৪০ টিরও বেশি সিম প্রোফাইল সেভ রাখা সম্ভব (মডেল ভেদে)।
✅ একটি সিম স্লট ব্যবহার করেই একাধিক সিম ব্যবহার করতে পারবেন।
✅ যেকোনো ডিভাইসে eSIM ব্যবহার করতে পারবেন।

কিভাবে কিনবেন?

এই অ্যাডাপ্টার গুলি তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, এবং চাইলে Aliexpress থেকেউ কিনতে পারবেন। এবং কেউ চাইলে আমরাও প্রি-অর্ডার নিয়ে এনে দিতে পারবো আপনার জন্য। 
আপনার ফোনটিকে স্মার্ট থেকে আরও স্মার্টতর করতে আজই বেছে নিতে পারেন একটি ফিজিক্যাল eSIM অ্যাডাপ্টার!

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.