Saturday, April 11, 2026
Live

৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষা ৫ ডিসেম্বর

৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষা ৫ ডিসেম্বর
ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে সমন্বিত ৭ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে ৭৭১টি পদে সিনিয়র অফিসার নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা ৫ ডিসেম্বর ২০২০ (শনিবার) অনুষ্ঠিত হবে। ব্যাংক ৭টি হলো- সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক। স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষা রাজধানীর ৬৫-৭০টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। প্রবেশ পত্রে বলা আছে মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হবে না। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রে হুড়োহুড়ি করে ঢুকতে দেওয়া হবে না। প্রার্থীদের দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া বড় বেঞ্চে দুই পাশে দুজন ও ছোট বেঞ্চে একজনকে বসতে দেওয়া হবে। ১ লাখ ৪০ হাজার প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। পরীক্ষার কেন্দ্রের নাম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া হবে।   ব্যাংকের নাম ও শূন্য পদের সংখ্যা : ১. সোনালী ব্যাংক লিমিটেড - ২৬৪টি ২. জনতা ব্যাংক লিমিটেড - ১৩৯টি ৩. রূপালী ব্যাংক লিমিটেড - ২১১টি ৪. রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক - ১১৩টি ৫. বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন - ৮টি ৬. ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ - ৩০টি ৭. কর্মসংস্থান ব্যাংক - ৬টি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.