গতকাল (সোমবার), চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা চাও সু, থাইল্যান্ডের ব্যাংককে, জাতিসংঘের এশিয়া ও প্যাসিফিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসসিএপি) ৮২তম বার্ষিক সম্মেলনের মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তৃতা দেন।
সম্মেলনে মা চাও সু বলেন, আগামী বছর ইএসসিএপি প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী। ২০২৭ সালের এপ্রিলে, চীন ইএসসিএপি-র জন্মস্থান শাংহাইয়ে, ৮৩তম বার্ষিক সম্মেলন আয়োজন করতে ইচ্ছুক। এই সুযোগে চীন সকল ইএসসিএপি-র সদস্য দেশগুলোর সাথে, এই কমিশনের মূল উদ্দেশ্য স্মরণ করে সহযোগিতা আরও গভীর করতে, এবং এশিয়া-প্যাসিফিক কমিউনিটিতে অবদান রাখতে চায়।
(অনুপমা/আলিম/শিশির)