এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন বলেছেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যা প্রয়োজন তা হলো শান্তি ও স্থিতিশীলতা, বাহ্যিক শক্তির সঙ্গে পরিচয় ঘটানো বা বিভেদ ও সংঘাত উস্কে দেওয়া নয়।‘
একই দিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া শুরু হয় এবং নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র।
তিনি আরও বলেন, ‘একপাক্ষিকতা ও সামরিক শক্তির অপব্যবহারের কারণে এই বিশ্ব যথেষ্ট ক্ষতির শিকার হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখন সবচেয়ে বেশি দরকার শান্তি ও শৃঙ্খলা। তবে বহিরাগত শক্তি প্রবেশের ফলে সৃষ্ট বিভাজন ও সংঘাতই এই অঞ্চলের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি বয়ে এনেছে।’
তিনি আরও বলেন, ‘এ অঞ্চলে পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাসের পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতাকে জলাঞ্জলি দিয়ে কোনো সামরিক ও নিরাপত্তা সহযোগিতামূলক কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়। এসব সহযোগিতামূলক কাজে তৃতীয় পক্ষ হওয়া উচিত নয় এবং একইভাবে কোনো তৃতীয় পক্ষের স্বার্থের জন্য ক্ষতিকার হওয়াও ঠিক নয়। যেসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য অন্যের সঙ্গে যুক্ত হয়, এতে যে হিতে বিপরীত ঘটতে পারে তা তাদের মনে রাখা গুরুত্বপূর্ণ।‘
সাকিব/ লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি