Tuesday, April 21, 2026
Live

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ার সম্ভাবনা খুবই কম: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সময় বাড়ার সম্ভাবনা খুবই কম: ট্রাম্প

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: নির্ধারিত সময়ে ইরান চুক্তিতে না এলে যুদ্ধবিরতির সময় বাড়ানোর সম্ভবনা খুবই কম বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, চূড়ান্ত শান্তিচুক্তিতে স্বাক্ষর না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকবে। ইরান মরিয়া হয়ে এ জলপথ উন্মুক্ত দেখতে চাচ্ছে এমন দাবি করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চুক্তিতে না আসা পর্যন্ত তিনি এটি খুলছেন না।

যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকা এবং মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক অভিযানে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চুক্তিতে আসার জন্য ওয়াশিংটনের হাতে এখনও পর্যাপ্ত সময় আছে।

গত ৭ এপ্রিল ঘোষিত এই যুদ্ধবিরতির মেয়াদ বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যায় শেষ হওয়ার কথা। এ সময়ে কোনো সমঝোতা না হলে তেহরানে ফের সামরিক হামলা শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার সকালে আরেকটি গণমাধ্যমে সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, যুদ্ধবিরতি শেষ হলে ইরানে তীব্র বোমা বর্ষণ শুরু হতে পারে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও হরমুজে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে মার্কিন নৌবাহিনী। এ ঘটনাকে চুক্তি লঙ্ঘন উল্লেখ করে আলোচনা না বসার কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

লুৎফর/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.