Wednesday, April 22, 2026
Live

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র ও অভিন্ন স্বার্থ রয়েছে: হ্য লিফেং

চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র ও অভিন্ন স্বার্থ রয়েছে: হ্য  লিফেং

এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার ব্যাপক ক্ষেত্র এবং বিস্তৃত অভিন্ন স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশটির উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং।

সোমবার মার্কিন পরামর্শক সংস্থা অ্যালব্রাইট স্টোনব্রিজ গ্রুপের সিনিয়র উপদেষ্টা মাইরন ব্রিলিয়ান্টের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

বৈঠকে হ্য লিফেং বলেন, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চীনের অর্থনীতির যাত্রা ভালোভাবে শুরু হয়েছে এবং প্রধান সূচকগুলো তুলনামূলকভাবে শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে। তিনি উল্লেখ করেন, এ সব তথ্য চীনের অর্থনীতির দৃঢ় স্থিতিস্থাপকতা ও স্থিতিশীলতার প্রমাণ বহন করে।

উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, আশা করা যায় যে, অলব্রাইট স্টোনব্রিজ গ্রুপ চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সুস্থ ও টেকসই উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে যাবে।

বৈঠকে মাইরন ব্রিলিয়ান্ট বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি স্থিতিশীল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উভয় দেশ এবং বিশ্বের জন্য উপকারী। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও গভীর করার ক্ষেত্রে একটি সেতু হিসেবে কাজ করার প্রস্তুতির কথা জানান।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

China, U.S. share broad space for cooperation, extensive common interests: Chinese vice premier

China and the United States share broad space for cooperation and extensive common interests, Chinese Vice Premier He Lifeng said on Monday.

He, also a member of the Political Bureau of the Communist Party of China Central Committee, made the remarks when meeting with Myron Brilliant, senior advisor to the U.S. consulting firm Albright Stonebridge Group.

He said that China's economy got off to a good start in the first quarter this year, with major indicators registering relatively solid growth, which demonstrated the strong resilience and stability of the Chinese economy.

It is hoped that Albright Stonebridge Group would continue to play an active role in promoting the stable, healthy and sustainable development of China-U.S. economic and trade relations, the vice premier added.

Brilliant said that a sound and stable economic and trade relationship between the United States and China is beneficial to both countries and the world, while expressing readiness to serve as a bridge in further promoting the deepening of economic and trade cooperation between the two countries.

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.