Sunday, April 12, 2026
Live

আন্তঃপ্রণালি সহযোগিতা বৃদ্ধির আহ্বান কেএমটি নেত্রীর

আন্তঃপ্রণালি সহযোগিতা বৃদ্ধির আহ্বান কেএমটি নেত্রীর

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে আন্তঃপ্রণালি সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন চীনা কুওমিনতাং (কেএমটি) পার্টির চেয়ারপার্সন চেং লি-উয়েন। শনিবার বেইজিংয়ে, চীনের সিলিকন ভ্যালি নামে পরিচিত চোংকুয়ানচুন পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

চেং বলেন, তিনি মূলভূখণ্ডের প্রদর্শিত প্রযুক্তিগত অগ্রগতি দেখে মুগ্ধ হয়েছেন এবং আন্তঃপ্রণালী সহযোগিতা বৃদ্ধির আশা করেন।

শুক্রবার, চেং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত শিক্ষাদানের বাস্তব প্রয়োগ সম্পর্কে জানতে পারেন।

চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) কেন্দ্রীয় কমিটি এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের আমন্ত্রণে চেং কেএমটির একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে মূল ভূখণ্ড সফর করছেন। শুক্রবার সকালে প্রেসিডেন্ট সি বেইজিংয়ে চেংয়ের সাথে সাক্ষাৎ করেন।

এক দশকের মধ্যে দলের চেয়ারপার্সনের নেতৃত্বে এটিই কেএমটি প্রতিনিধিদলের মূল-ভূখণ্ডে প্রথম সফর। সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.