Sunday, April 12, 2026
Live

চীন হাইনানে চালু করল প্রথম অফশোর কার্বন ইনজেকশন প্রকল্প

চীন হাইনানে চালু করল প্রথম অফশোর কার্বন ইনজেকশন প্রকল্প

দক্ষিণ চীনের হাইনান প্রদেশে তোংফাং ১-১ গ্যাসক্ষেত্রে কার্বন ক্যাপচার, ব্যবহার এবং সঞ্চয় প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন।

এই প্রকল্পের অংশ হিসেবে দুটি নতুন জ্যাকেট প্ল্যাটফর্ম এবং একটি সাবসি (সমুদ্রতল) পাইপলাইন নির্মাণ করা হবে, যা বিদ্যমান গ্যাস উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকবে। এটি চীনের প্রথম অফশোর প্রদর্শনী প্রকল্প, যেখানে কার্বন ইনজেকশন প্রযুক্তি ব্যবহার করে প্রাকৃতিক গ্যাস উৎপাদন বৃদ্ধি করা হবে।

এই প্রযুক্তিতে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের সময় নির্গত কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ ও পরিশোধন করে আবার গ্যাস রিজার্ভারে ইনজেক্ট করা হয়। এতে কার্বনকে শুধু নির্গমন না করে সম্পদ হিসেবে ব্যবহার করা সম্ভব হয় এবং গ্যাস উত্তোলনের দক্ষতাও বাড়ে।

জানিয়েছে চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন-এর কর্মকর্তারা জানান, এই পদ্ধতিতে কার্বন হ্রাস প্রক্রিয়াটি অনশোর প্ল্যান্ট থেকে সরাসরি অফশোর প্ল্যাটফর্মে স্থানান্তর করা হচ্ছে, ফলে উৎস থেকেই দূষণ কমানো সম্ভব হবে। তুলনামূলকভাবে এটি কম শক্তি ব্যবহার করে এবং গ্যাস উত্তোলনের হারও উন্নত করে।

তোংফাং ১-১ গ্যাসক্ষেত্রটি ২০০৩ সাল থেকে উৎপাদনে রয়েছে এবং এটি চীনের প্রথম স্ব-পরিচালিত অফশোর গ্যাসক্ষেত্র। এখন পর্যন্ত এখানে ৫০ বিলিয়ন ঘনমিটারেরও বেশি প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়েছে।

সূত্র: সিএমজি বাংলা

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.