চীনের তাইওয়ান প্রণালী জুড়ে বিমান পরিবহনের ওপর আরোপিত ‘অযৌক্তিক নিষেধাজ্ঞা’ তাইওয়ান কর্তৃপক্ষকে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র ছেন বিনহুয়া।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরাসরি বিমান রুট পুনরুদ্ধারের জন্য প্রণালীর উভয় পাশের মানুষের জোরালো দাবি রয়েছে।
তিনি উল্লেখ করেন, বসন্ত উৎসব চীনা জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব হওয়ায় চীনের তাইওয়ানে বসবাসরত বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে ভ্রমণের অপেক্ষায় রয়েছেন।
ছেন আরও জানান, সংশ্লিষ্ট মূল ভূখণ্ড কর্তৃপক্ষ তাইওয়ানের জনগণের চাহিদা ও উদ্বেগকে অগ্রাধিকার দিয়ে বসন্ত উৎসবের সময় অতিরিক্ত ক্রস-স্ট্রেইট চার্টার ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।
জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিনহুয়া