আজ (বুধবার) বেইজিংয়ের গণ-মহাভবনে চীনের চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন উপলক্ষে এক প্রেস ব্রিফিং আয়োজিত হয়। অধিবেশনের মুখপাত্র লৌ ছিন চিয়ান অধিবেশনের কর্মসূচি ও এনপিসির কাজ সম্পর্কিত বিষয়গুলো দেশি-বিদেশি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, চীন ইরানের পরিস্থিতির ওপর নিবিড় দৃষ্টি রাখছে।
ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা উচিত। চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করা, পরিস্থিতির অবনতি এড়ানো, সংলাপ ও আলোচনা পুনরায় শুরু করা এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার আহ্বান জানায়। চীন এ ক্ষেত্রে একটি দায়িত্বশীল বৃহৎ দেশের ভূমিকা পালন করতে চায়। চীন সবসময় মনে করে, দেশ বড় হোক বা ছোট হোক—পারস্পরিক সম্মান প্রদর্শন একটি মৌলিক চাহিদা এবং এটি জাতিসংঘ সনদের মূল নীতি। কোনো দেশেরই আন্তর্জাতিক বিষয় নিয়ন্ত্রণ করার, অন্য দেশের ভাগ্যের ওপর আধিপত্য বিস্তার করার, উন্নয়নের সুবিধাগুলো একচেটিয়াভাবে ভোগ করার বা বিশ্বে স্বেচ্ছাচারিতা করার কোনো অধিকার নেই।
শুয়েই/তৌহিদ/জিনিয়া