Monday, April 20, 2026
Live

বেইজিং বইমেলার মহোৎসব একযোগে চার পার্কে

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি বাজারে ধাক্কা: যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: বসন্তের এই চমৎকার সময়ে বেইজিংয়ের বইপ্রেমীদের জন্য শুরু হয়েছে এক বিশাল আনন্দের উৎসব। গত শনিবার থেকে বেইজিংয়ের চারটি বড় পার্কে একযোগে উদ্বোধন করা হয়েছে ‘২০২৬ বেইজিং বইমেলা’।

মেলার প্রথম দিন থেকেই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ছাওইয়াং পার্কে ছিল চোখে পড়ার মতো ভিড়। সকাল হতেই পাঠকরা তাদের প্রিয় লেখকের বইয়ের খোঁজে মেলায় ভিড় করেন। বিশেষ করে ইতিহাসধর্মী বইয়ের প্রতি পাঠকদের দারুণ আগ্রহ দেখা যায়।

মেলায় আসা হুয়াং নামের এক পাঠক জানালেন, তার প্রিয় লেখক মা পোইয়ংয়ের নতুন বইটি মেলায় ৩৫ শতাংশ ছাড়ে কিনতে পেরেছেন। এমন সাশ্রয়ী দামে পছন্দের বই পাওয়ায় দারুণ খুশি তিনি।

এবারের মেলাটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। শহরের চার প্রান্তে—পূর্বে ছাওইয়াং পার্ক, পশ্চিমে শৌকাং পার্ক, দক্ষিণে নানইউয়ান ফরেস্ট ওয়েটল্যান্ড পার্ক এবং উত্তরে ইউয়ানমিংইউয়ান রুইনস পার্ক মিলিয়ে মোট ১৬ হাজার বর্গমিটার এলাকাজুড়ে মেলার স্টলগুলো সাজানো হয়েছে। পুরো শহরজুড়ে প্রায় ২ হাজার বুকস্টল এই মেলায় অংশ নিয়েছে।

মেলার পরিধি কেবল পার্কের ভেতরেই সীমাবদ্ধ নেই। শহরের বিভিন্ন স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় মেলা উপলক্ষে আয়োজিত হবে ৭০টিরও বেশি বিশেষ অনুষ্ঠান।

বেইজিং মিউনিসিপ্যাল কমিটির কর্মকর্তা লি খুন জানান, শহরের সব প্রান্তের মানুষের কাছে বই পৌঁছে দিতেই এবার চারটি ভিন্ন জায়গায় বড় পরিসরে মেলার আয়োজন করা হয়েছে।

পাঠকদের বই কেনায় উৎসাহ দিতে বেইজিং প্রশাসন প্রায় ৬০ লাখ ইউয়ান (প্রায় ৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) মূল্যের বিশেষ ‘বুক ভাউচার’ বা উপহার কুপন বিতরণের ঘোষণা দিয়েছে।

আগামী ১৭ মে পর্যন্ত চলবে এই বইমেলা।

নাহার/হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.