এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে শুরু হয়েছে গ্লোবাল ট্যুর অপারেটর্স কনফারেন্স ২০২৬। শুক্রবার শুরু হওয়া এই আয়োজনে চীনের অভ্যন্তরীণ পর্যটন খাতের গুণগত মান বৃদ্ধিতে বিভিন্ন ধরনের নীতিমালা, পর্যবেক্ষণ ও সেবাপণ্যের ওপর জোর দেওয়া হয়েছে।
এই করফারেন্স ২২টি দেশের চার শতাধিক আন্তর্জাতিক পর্যটন এজেন্ট, বিদেশি প্রভাবশালী ব্যক্তিত্ব, সাংস্কৃতিক-পর্যটন প্রতিষ্ঠানের প্রধান ও নেতৃস্থানীয় শিল্প বিশেষজ্ঞদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে। আয়োজন চলাকালীন বেশ কিছু কৌশলগত অংশীদারত্ব এবং প্রকল্প চুক্তি স্বাক্ষর হয়েছে, যার মাধ্যমে ২০টিরও বেশি বড় পরিসরের প্রকল্পে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছে।
চিয়াংসুর সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, দৃষ্টিনন্দন জলপথ আর আরামদায়ক যোগাযোগব্যবস্থা পর্যটকদের কাছে মনোমুগ্ধকর হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রদেশটি জাতীয় ভিসামুক্ত নীতিকে কাজে লাগিয়ে একাধিক প্রণোদনামূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
চিয়াংসু প্রদেশের সংস্কৃতি ও পর্যটন বিভাগের উপ-পরিচালক লি ছুয়ান বলেন, “২০২৫ সালে চিয়াংসু চার দশমিক ২৬ মিলিয়ন পর্যটককে স্বাগত জানায়। প্রতি বছরই পর্যটকদের সংখ্যা ৪০ শতাংশ হারে বাড়ছে। আর এই পর্যটনকেন্দ্রিক অর্থনীতি ৩৪ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে, যা কিনা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে।”
সাকিব/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।