Monday, April 20, 2026
Live

ক্যান্টন মেলার প্রথম পর্বে বিদেশি ক্রেতার রেকর্ড উপস্থিতি

হরমুজ প্রণালী একটি ‘রেড লাইন’, যা সম্পূর্ণরূপে ইরানের নিয়ন্ত্রণে: ইরানি ডেপুটি স্পিকার

এপ্রিল ২০, সিএমজি বাংলা ডেস্ক: ১৩৯তম চীন আমদানি ও রপ্তানি মেলা, ক্যান্টন ফেয়ারের প্রথম পর্ব রেকর্ড সংখ্যক বিদেশি ক্রেতার উপস্থিতিতে রোববার শেষ হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

চায়না ফরেন ট্রেড সেন্টার-এর তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৫টা পর্যন্ত ২১৬টি দেশ ও অঞ্চলের প্রায় ১ লাখ ৬৭ হাজার বিদেশি ক্রেতা এই সরাসরি প্রদর্শনীতে অংশ নিয়েছেন, যা আগের সংস্করণের একই সময়ের তুলনায় ৫.৯ শতাংশ বেশি।

কেন্দ্রটি আরও জানায়, মেলার যেকোনো প্রথম পর্বের মধ্যে এটিই সর্বোচ্চ উপস্থিতি। এটি চীনের বৈদেশিক বাণিজ্যের স্থিতিস্থাপকতা ও প্রাণশক্তির প্রমাণ বহন করে। “উন্নয়নশীল উৎপাদন” প্রতিপাদ্যের ওপর ভিত্তি করে আয়োজিত মেলার প্রথম পর্বে ২৫ হাজারের বেশি বুথ এবং ১২ হাজারের বেশি প্রদর্শক অংশ নেন।

এ বছরের মেলাটি দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে তিনটি সরাসরি পর্বে অনুষ্ঠিত হচ্ছে এবং এটি ৫ মে পর্যন্ত চলবে।

২৩ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত নির্ধারিত দ্বিতীয় পর্বে ‘গুণগত মানের গৃহজীবন’-এর ওপর গুরুত্ব দেওয়া হবে। এতে নির্মাণ সামগ্রী, আসবাবপত্র, গৃহস্থালী পণ্য, উপহারসামগ্রী এবং সজ্জাপণ্য অন্তর্ভুক্ত থাকবে।

১৯৫৭ সালে প্রতিষ্ঠিত ক্যান্টন মেলা কুয়াংচৌতে বছরে দুবার অনুষ্ঠিত হয়। এটি চীনের আন্তর্জাতিক বাণিজ্যভিত্তিক আয়োজনগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং একে চীনের বৈদেশিক বাণিজ্যের ‘ব্যারোমিটার’ বা সূচক হিসেবে অভিহিত করা হয়।

জেনিফার/ হাশিম

তথ্য ও ছবি: সিসিটিভি।

Foreign buyers hit record for first phase of China's Canton Fair

The first phase of the 139th China Import and Export Fair, also known as the Canton Fair, closed on Sunday with a record number of overseas buyers, the organizer said.

As of 5 p.m. on Sunday, about 167,000 overseas buyers from 216 countries and regions had attended the offline exhibition, up 5.9 percent from the same period of the previous edition, according to the China Foreign Trade Center.

The turnout, the highest for any first phase of the fair, underscored the resilience and vitality of China's foreign trade, it said. The first phase of the fair, themed "advancing manufacturing," featured more than 25,000 booths and over 12,000 exhibitors.

This year's fair is being held in three offline phases in Guangzhou, south China's Guangdong Province, and will run through May 5. The second phase, scheduled from April 23 to 27, will focus on "quality home life," including building materials, furniture, household products, gifts and decorations.

Established in 1957, the Canton Fair takes place twice a year in Guangzhou. It is the longest-running of several comprehensive international trade events in China, and it has been hailed as the barometer of China's foreign trade.

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.