আফগানিস্তান ও পাকিস্তান সফর করলেন চীনের বিশেষ দূত, শান্তি প্রতিষ্ঠায় তাগিদ

আফগানিস্তান ও পাকিস্তান সফর করলেন চীনের বিশেষ দূত, শান্তি প্রতিষ্ঠায় তাগিদ

মার্চ ১৬: গত ৭ থেকে ১৪ মার্চ পর্যন্ত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফগান বিষয়ক বিশেষ দূত ইয়ুয়ে শিয়াও ইয়ং আফগানিস্তান ও পাকিস্তান সফর করেছেন। এ সময় তিনি দেশ দুটির মধ্যকার সাম্প্রতিক সংঘাত নিরসনে মধ্যস্থতামূলক আলোচনা চালান।

আফগানিস্তান সফরকালে তিনি দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মাওলানা মুত্তাকি এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী নুরুদ্দিন আজিজির সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে, পাকিস্তানে তিনি দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ এবং প্রধানমন্ত্রীর আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি আসিফ দুররানির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তিনি উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখতে, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি কার্যকর করতে এবং সংলাপের মাধ্যমে মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তির আহ্বান জানান।

আফগানিস্তান ও পাকিস্তান—উভয় পক্ষই চীনের এই মধ্যস্থতামূলক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে তারা নিজেদের সদিচ্ছার কথা জানিয়েছে।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

 外交部阿富汗事务特使岳晓勇赴阿富汗和巴基斯坦穿梭斡旋

2026年3月7日至14日,外交部阿富汗事务特使岳晓勇访问阿富汗和巴基斯坦,就近期两国冲突穿梭斡旋,在阿分别会见外长穆塔基、工商部长阿齐齐,在巴分别会见外秘阿姆娜、巴总理阿富汗问题特别代表萨迪克等,劝促双方保持冷静克制,尽快停火止战,通过对话解决矛盾分歧。

阿巴双方均感谢中方斡旋调解,表示愿意通过政治外交解决问题。

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.