মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ব্যবসায়িক পরিধি বাড়াতে চারটি নতুন বৈদ্যুতিক গাড়ি বাজারজাত শুরু করেছে চীনা মোটর নির্মাতা প্রতিষ্ঠান কুয়াংচৌ অটোমোবাইল গ্রুপ (জিএসি)।
সম্প্রতি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটির ফ্ল্যাগশিপ শোরুমের উদ্বোধন করে এ প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জিএসির ইথিওপিয়া প্রধান ব্যবস্থাপক চৌ লি বলেন, ইথিওপিয়া সরকার বর্তমানে পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা এবং কার্বন নিঃসরণ কমানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়নে সরকারের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের নতুন মডেলগুলো বাজারে আনার পেছনে মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
ইথিওপিয়ার পরিবহন ও লজিস্টিক মন্ত্রী আলেমু সিমে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকার ই-মোবিলিটি বা বৈদ্যুতিক যাতায়াত ব্যবস্থায় রূপান্তরের জন্য সাহসী পদক্ষেপ নিচ্ছে। আমরা এমন একটি পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চাই যা পরিবেশের জন্য সহায়ক এবং অর্থনৈতিকভাবেও টেকসই।
শুভ/লুৎফর
তথ্য ও ছবি: সিনহুয়া।