ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ইরানে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

মার্চ ২৯, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরম রূপ নিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক হাজার মার্কিন সেনা ও নৌ-সেনা ওই অঞ্চলে পৌঁছানোর পর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তবে এটি পূর্ণমাত্রার আক্রমণ না হয়ে বিশেষ বাহিনী ও পদাতিক সেনাদের মাধ্যমে পরিচালিত ঝটিকা অভিযান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রায় ৩ হাজার ৫০০ মেরিন সেনার একটি শক্তিশালী টাস্কফোর্স ইতোমধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে। অন্যদিকে, ইরান দাবি করেছে তারা তাদের আকাশসীমায় একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান এবং একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।

তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত সকল মার্কিন ও ইসরায়েলি বিশ্ববিদ্যালয় এখন থেকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে। দুটি বিশ্ববিদ্যালয় ধ্বংস না হওয়া পর্যন্ত এই হুমকি বহাল থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, তারা ইরানের সামরিক শিল্প কাঠামোর গুরুত্বপূর্ণ অংশগুলো ধ্বংসের শেষ পর্যায়ে রয়েছে। যদিও ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সতর্ক করে বলেছেন, এই যুদ্ধ দেশকে "নিরাপত্তা বিপর্যয়ের" দিকে ঠেলে দিচ্ছে এবং সামরিক বাহিনী তাদের সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে।

সংঘাতের বিস্তার ঘটেছে প্রতিবেশী দেশগুলোতেও। ইরান গত শনিবার সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সংশ্লিষ্ট অ্যালুমিনিয়াম প্ল্যান্টগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। বাহরাইনের 'আলবা' কারখানা কর্তৃপক্ষ এই হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, এতে তাদের দুইজন কর্মী সামান্য আহত হয়েছেন।

ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলা এখন এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে, যার প্রভাব পড়ছে পুরো মধ্যপ্রাচ্যের শিল্প ও শিক্ষা খাতে।

শুভ/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.