মার্চ ১৮: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) আজ (বুধবার) জানিয়েছে, তারা ইরানের কাছ থেকে জানতে পেরেছে যে, ১৭ তারিখ রাতে একটি প্রজেক্টাইল ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকায় আঘাত হেনেছে। এখন পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আইএইএ আজ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি আবারও সব পক্ষকে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি প্রতিরোধ করা যায়।
ইরানের পরমাণু শক্তি সংস্থা ১৭ তারিখে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে একটি শত্রুপক্ষীয় প্রজেক্টাইল বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এলাকায় আঘাত হানে। এতে বিদ্যুৎকেন্দ্রের স্থাপনার কোনো অর্থনৈতিক বা প্রযুক্তিগত ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ইরানের তাসনিম বার্তা সংস্থার প্রতিবেদন অনুসারে, ইরানের পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, এই ধরনের হামলা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা নিষিদ্ধকারী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং এটি অপ্রতিরোধ্য পরিণতি ডেকে আনতে পারে।
(স্বর্ণা/তৌহিদ/লিলি)
国际原子能机构说收到伊朗核电站遭袭通报
国际原子能机构18日表示,已收到伊朗方面的通报,17日晚间一枚投射物击中伊朗南部布什尔核电站厂区。目前尚未收到核电站受损或人员伤亡的报告。
国际原子能机构18日在社交媒体上说,该机构总干事格罗西再次敦促各方在冲突期间保持最大限度的克制,以防止发生核事故的风险。
伊朗原子能组织17日发布公告说,当地时间当天19时左右,一枚敌方投射物击中布什尔核电站厂区,未对核电站设施造成经济或技术损失,也未造成人员伤亡。
伊朗塔斯尼姆通讯社报道,伊朗原子能组织表示,此类袭击行为违反有关禁止对和平核设施实施军事攻击的国际法规,可能造成不可挽回的后果。