মার্চ ১৯: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬১তম অধিবেশনে দেশভিত্তিক মানবাধিকার ইস্যুতে অনুষ্ঠিত এক সাধারণ বিতর্কে বৈশ্বিক মানবাধিকারের মূল আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়েছে চীন। গতকাল বুধবার এই বিতর্কে চীনা প্রতিনিধিদলের উপ-প্রধান লি সিয়াও মেই তার বিবৃতিতে এ কথা জানান।
তিনি উল্লেখ করেন, গত ১৫ মার্চ ছিল জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণের ২০তম বার্ষিকী। তবে বর্তমানে বহুপাক্ষিকতা এবং বৈশ্বিক মানবাধিকার নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন। বিভিন্ন আঞ্চলিক পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে গভীরভাবে প্রভাবিত করছে এবং মানবাধিকার ও মানবিক বিপর্যয় ডেকে আনছে। মানবাধিকারের রাজনীতিকরণ, বাণিজ্যিকীকরণ এবং দ্বৈত নীতি দিন দিন তীব্রতর হচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মানবাধিকার পরিষদের ১৩টি দেশভিত্তিক ব্যবস্থার সবগুলোই উন্নয়নশীল দেশগুলোকে লক্ষ্য করে তৈরি, যার পেছনে কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে; অথচ প্রকৃত ও জরুরি মানবাধিকার ইস্যুগুলো পর্যাপ্ত মনোযোগ পাচ্ছে না।
চীন সব পক্ষকে মানবাধিকার পরিষদ প্রতিষ্ঠার ২০তম বার্ষিকীকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানায়। সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ ও সহযোগিতা পরিচালনা করতে এবং মানবাধিকারের প্রকৃত অগ্রগতি সাধনে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেয় চীন।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)
中国在联合国人权理事会呼吁重温促进和保障人权初心
当地时间16日,联合国人权理事会第61届会议就国别人权问题举行一般性辩论,中国代表团副团长李笑梅公使在发言中强调,3月15日是联合国大会通过建立人权理事会决议20周年,然而当前多边主义和全球人权事业面临前所未有挑战,地区局势深刻影响国际和平与安全,带来人权和人道灾难。人权政治化、工具化和双重标准愈演愈烈,人权理事会13个国别机制全部针对发展中国家,国别机制耗费数千万美元,真正需要关注的人权问题却未得到足够重视。
中方呼吁各方应以人权理事会成立20周年为契机,重温促进和保障人权的初心,在平等和相互尊重基础上开展对话合作,为推进人权事业做些实实在在的事情。