মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং সতর্ক করে বলেছেন, পুরো মধ্যপ্রাচ্যকে এখন একটি “বিপজ্জনক গভীরতার” দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিরিয়া বিষয়ক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফু ছোং জোর দিয়ে বলেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলে বৃহত্তর আঞ্চলিক প্রেক্ষাপট উপেক্ষা করা যাবে না।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অব্যাহত থাকলে তা শুধু স্থানীয় মানুষের দুর্ভোগই বাড়াবে না, বরং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতেও গুরুতর নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি আরও জানান, শান্তি প্রতিষ্ঠায় চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত রয়েছে। সব পক্ষকে সংযম ও কূটনৈতিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
আজাদ/ জেনিফার
তথ্য ও ছবি: সিজিটিএন