রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে গঠিত ত্রিপক্ষীয় নিরাপত্তা ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল (বুধবার) ক্রেমলিনের মুখপাত্র ও রুশ প্রেসিডেন্টের প্রেস সচিব দিমিত্রি পেসকভ রাশিয়ার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পেসকভ বলেন, নিরাপত্তা ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম স্থগিত হলেও রাশিয়া-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক অর্থনৈতিক ওয়ার্কিং গ্রুপের কাজ অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট করেন যে, নিরাপত্তা ও অর্থনৈতিক ওয়ার্কিং গ্রুপ দুটি ভিন্ন ভিন্ন সময়সূচি অনুযায়ী স্বাধীনভাবে কাজ করে।
এর আগে পেসকভ জানিয়েছিলেন যে, যুক্তরাষ্ট্রের দিক থেকে অগ্রাধিকার পরিবর্তিত হওয়ার কারণেই ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা আপাতত স্থগিত রাখা হয়েছে।
(রুবি/তৌহিদ/স্বর্ণা)