হৃদরোগ চিকিৎসায় চৌম্বকীয় তরল ব্যবহার করলেন চীনা বিজ্ঞানীরা

হৃদরোগ চিকিৎসায় চৌম্বকীয় তরল ব্যবহার করলেন চীনা বিজ্ঞানীরা

মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: হৃদরোগ চিকিৎসায় এক নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনা গবেষকরা। এতে চৌম্বকীয় তরল (ম্যাগনেটোফ্লুইড) ব্যবহার করে হৃৎপিণ্ডের বাম অলিন্দের একটি অংশ বন্ধ করা সম্ভব হচ্ছে। এই পদ্ধতিকে তারা একটি তরলভিত্তিক সিস্টেম হিসেবে বর্ণনা করেছেন, যা প্রচলিত কঠিন ডিভাইস-নির্ভর প্রযুক্তির চেয়ে এক ধাপ এগিয়ে।

গবেষণাটি সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল নেচার-এ প্রকাশিত হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছে শেনচেন ইনস্টিটিউট অব অ্যাডভান্সড টেকনোলজি (সিয়াট) ও ফুওয়াই হসপিটাল।

এই প্রযুক্তি মূলত আট্রিয়াল ফিবরিলেশন রোগীদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেখানে বাম অলিন্দের একটি অংশে রক্ত জমাট বেঁধে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

গবেষকদের মতে, নতুন এই পদ্ধতিতে চৌম্বকীয় কণা ও কিছু ভেতরকার তরলকে একযোগে কাজে লাগিয়ে একটি নিয়ন্ত্রিত ‘ম্যাগনেটোফ্লুইড’ তৈরি করা হয়েছে। এটি এক ধরনের কাঠামো-পরিবর্তনকারী ক্ষুদে রোবটের মতো কাজ করে, যা বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

শরীরে প্রবেশের পর প্রায় আড়াই মিলিলিটার পরিমাণ এই তরল জটিল ও সংকীর্ণ স্থানেও সহজে প্রবাহিত হয়ে বিভিন্ন ফাঁকা জায়গা পূরণ করতে পারে। একই সঙ্গে এটি চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়।

সিয়াট-এর গবেষক সু থিয়ানথিয়ান জানান, বাহ্যিক চৌম্বক ক্ষেত্র ও তরলের আকৃতি পরিবর্তনের সক্ষমতা একত্রে ব্যবহার করাই এই প্রযুক্তির মূল বৈশিষ্ট্য।

ফুওয়াই হসপিটালের গবেষক পান সিয়াংবিন বলেন, এই পদ্ধতি স্ট্রোক প্রতিরোধে আরও নিরাপদ ও দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারে এবং পুনঃঅস্ত্রোপচারের ঝুঁকি কমাতে পারে।

ফয়সল/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.