ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার মৌলিক রীতিনীতির চরম লঙ্ঘন বলে জানিয়েছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ কথা বলেন।
তিনি বলেন, চীন অন্য যেকোনো দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘনের তীব্র বিরোধিতা করে এবং সশস্ত্র বাহিনীর অপব্যবহারের ঘোরবিরোধী। মুখপাত্র আরও বলেন, চীন বিশ্বাস করে বলপ্রয়োগ আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির সঠিক পথ হতে পারে না। সংঘাত দীর্ঘায়িত করলে কেউ বিজয়ী হয় না বরং তা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে এক ভয়ংকর ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে এবং ওই অঞ্চলের মানুষদের জন্য বড় বিপর্যয় বয়ে আনছে।
ইরানের সরকারি তথ্যানুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে ১৩শর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৯,৬৬৯টি বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।
রাসেল/জেনিফার/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি