যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ মার্চ রাতে ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার দাবি জানান, অন্যথায় দেশটির জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দেওয়া হয়।
আজ (সোমবার) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে উপরোক্ত ইস্যু প্রসঙ্গে প্রশ্নের উত্তরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, সামরিক সংঘাত যদি আরও বৃদ্ধি পায়, পরিস্থিতি আরো অবনতি হয়, পুরো অঞ্চল একটি অনিয়ন্ত্রিত সংকটের মুখে পড়বে।
চীন সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক তত্পরতা বন্ধ করার জন্য জোরালো আহ্বান জানিয়েছে। লিন চিয়ান উল্লেখ করেন, “এই যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না। সংঘাতের ধারাবাহিকতা রোধ করা এখন সময়ের দাবি।”
সূত্র: সিএমজি