চলতি ২০২৬ সালের প্রথম দুই মাসে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ)-এর ২৮টি প্রতিষ্ঠাতা সদস্য দেশের সাথে চীনের হাইনান প্রদেশের বৈদেশিক বাণিজ্যে ব্যাপক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। হাইখৌ কাস্টমসের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশগুলোর সাথে হাইনানের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১৭১৬ কোটি ইউয়ানে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮.১% বেশি। এটি হাইনানের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৩৩.৭% এবং এই প্রবৃদ্ধি প্রদেশের সামগ্রিক বাণিজ্যকে ৯.৪ শতাংশ এগিয়ে নিতে সহায়তা করেছে। এর মধ্যে রপ্তানি হয়েছে ৭১৮ কোটি ইউয়ান (বৃদ্ধি ৬২.৪%); এ সময় আমদানি হয়েছে ৯৯৮ কোটি ইউয়ান (বৃদ্ধি ১১.১%)।
পরিসংখ্যান অনুযায়ী, অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠাতা দেশের সাথে হাইনানের বাণিজ্য দুই অঙ্কের ঘরে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও জাপান। যথাক্রমে ৪৬১ কোটি, ১৯৩ কোটি এবং ১২৯ কোটি ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ১০.৮ শতাংশ, ১০.৯ শতাংশ এবং ৮০ শতাংশ বৃদ্ধি পায়। এছাড়া ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ডকে হাইনানের আমদানি-রপ্তানি পরিমাণ যথাক্রমে ১১২.১ শতাংশ, ৬১.৭ শতাংশ, ১১৭.৪ শতাংশ এবং ৮৭.৭ শতাংশের চেয়ে বেশি।
হাইনান মূলত এসব দেশ থেকে ধাতব আকরিক ও কৃষি পণ্য আমদানি করে থাকে। গত দুই মাসে প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে ৪১২ কোটি ইউয়ানের ধাতব আকরিক আমদানি করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫২.৫% বেশি। পাশাপাশি ১৩২ কোটি ইউয়ানের কৃষি পণ্য এবং ৮৯ কোটি ইউয়ানের প্রসাধনী সামগ্রী আমদানি করা হয়েছে। প্রসাধনী আমদানির ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে বিস্ময়কর ২১১.১%।
রপ্তানির ক্ষেত্রেও প্রতিষ্ঠাতা দেশগুলো হাইনানের জন্য গুরুত্বপূর্ণ বাজার। গত দুই মাসে, প্রতিষ্ঠাতা দেশগুলোকে হাইনান ৬০ কোটি ইউয়ানের কৃষিপণ্য রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২৮.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে, ভোজ্য তেল, শাকসবজি, মদজাতীয় পানীয় এবং চা রপ্তানিতে বিভিন্ন মাত্রার প্রবৃদ্ধি দেখা গেছে।
সূত্র: সিএমজি
今年前两月海南对其他博鳌亚洲论坛发起国进出口增长近三成
据海口海关统计,2026年前2个月,海南对28个其他博鳌亚洲论坛发起国(以下简称“发起国”)进出口171.6亿元,同比(下同)增长28.1%,占同期海南外贸进出口总值的33.7%,拉动同期海南外贸进出口增长9.4个百分点。其中,出口71.8亿元,增长62.4%;进口99.8亿元,增长11.1%。
对超八成发起国进出口呈两位数增长。前2个月,海南对24个发起国进出口实现两位数增长。其中,对澳大利亚、越南、日本进出口值位居前列,分别为46.1亿、19.3亿、12.9亿元,分别增长10.8%、10.9%、80%,分别占26.9%、11.2%、7.5%;同期,对印度、韩国、泰国、新西兰快速增长,分别增长112.1%、61.7%、117.4%、87.7%。
发起国为海南矿砂、农产品主要进口来源地。前2个月,海南自发起国进口金属矿砂41.2亿元,增长52.5%,占同期海南金属矿砂进口总值的60.2%。同期,自发起国进口农产品13.2亿元,增长25.8%,占海南农产品进口总值的44.7%,其中天然及合成橡胶、乳品进口保持增长。此外,自发起国进口美容化妆品8.9亿元,增长211.1%。
海南过半农产品销往发起国。前2个月,海南对发起国出口农产品6亿元,增长128.4%,占同期海南农产品出口总值的52.7%。其中,食用油、蔬菜、酒类及饮料、茶叶出口呈现不同程度增长。此外,对发起国出口机电产品20.6亿元,增长159.2%,占海南对发起国出口总值的28.7%。