এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের উচ্চমানের উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের দেশটিতে বিনিয়োগ ও ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়েছেন চীনের ভাইস প্রিমিয়ার হ্য লি ফেং।
বৃহস্পতিবার বেইজিংয়ে ব্রিজওয়াটার অ্যাসোসিয়েটস-এর প্রতিষ্ঠাতা রয় ডালিওর সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
হ্য লিফেং বলেন, চলতি বছরের শুরু থেকেই চীনের অর্থনীতি শক্তিশালী গতি নিয়ে এগোচ্ছে।
তিনি আরও জানান, ২০২৬-২০৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালে দেশটি উচ্চমানের উন্মুক্তকরণ নীতি আরও সম্প্রসারিত করবে।
তিনি উল্লেখ করেন, চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের স্থিতিশীল ও সুস্থ উন্নয়ন দুই দেশেরই মৌলিক স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মহলকে ইতিবাচক ভূমিকা রেখে সম্পর্ক উন্নয়নে সহায়ক হওয়ার আহ্বান জানান তিনি।
রয় ডালিও বলেন, চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে চীনের অর্থনীতি স্থিতিশীলতা ও স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। চীনের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি