এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: লেবাননে ইসরায়েলের বিমান হামলার পর সকল পক্ষকে শান্ত থাকা ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করা উচিত নয় এবং বেসামরিক নাগরিক ও তাদের সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।
মাও নিং আরও বলেন, সংশ্লিষ্ট সকল পক্ষ যেন শান্ত থাকে, সংযম প্রদর্শন করে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে সহায়ক পদক্ষেপ গ্রহণ করে চীন সেই আহ্বান জানাচ্ছে।
নাহার/ফয়সল
তথ্য ও ছবি: সিসিটিভি