Sunday, April 12, 2026
Live

‘চীন–উত্তর কোরিয়া সম্পর্ক শক্তিশালী করতে কাজ করবে বেইজিং’

‘চীন–উত্তর কোরিয়া সম্পর্ক শক্তিশালী করতে কাজ করবে বেইজিং’

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার সঙ্গে কাজ করে দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতি আরও শক্তিশালী করতে চীন প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছোয়ে সন হুইর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ওয়াং ই বলেন, গত বছরের সেপ্টেম্বরের শুরুতে প্রেসিডেন্ট সি চিন পিং এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বেইজিংয়ে একটি ঐতিহাসিক বৈঠক করেন। সেখানে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক, কৌশলগত ও দিকনির্দেশনামূলক বিষয়ে গুরুত্বপূর্ণ ঐকমত্যে পৌঁছানো হয়।

তার মতে, ওই বৈঠক চীন–উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ কৌশলগত দিকনির্দেশনা দিয়েছে, দুই দেশের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করেছে এবং বন্ধুত্বপূর্ণ বিনিময়ের নতুন অধ্যায়ের সূচনা করেছে।

ওয়াং ই বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্যকে ভিত্তি হিসেবে নিয়ে চীন উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার করতে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা বাড়াতে এবং দুই দেশের জনগণের জন্য আরও সুফল বয়ে আনতে কাজ করতে প্রস্তুত।

তিনি উল্লেখ করেন, চলতি বছর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক সহায়তা চুক্তি স্বাক্ষরের ৬৫তম বার্ষিকী।

ওয়াং ই বলেন, গত ৬৫ বছরে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো সহযোদ্ধা হিসেবে চীন ও উত্তর কোরিয়া সবসময় একে অপরের ওপর আস্থা রেখেছে এবং সমর্থন দিয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং নিজ নিজ উন্নয়ন এগিয়ে নিতে দুই দেশ নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে গেছে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছোয়ে সন হুই বলেন, উত্তর কোরিয়া–চীন বন্ধুত্ব একই সমাজতান্ত্রিক ব্যবস্থা ও ঐতিহ্যগত বন্ধুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

তিনি বলেন, গত বছরের সেপ্টেম্বরে দুই দেশের শীর্ষ নেতাদের ঐতিহাসিক বৈঠক দুই দলের এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক আস্থা আরও বাড়িয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।

ছোয়ে আরও বলেন, উত্তর কোরিয়া এক-চীন নীতিকে পূর্ণ সমর্থন করে এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপের বিরোধিতা করে।

তিনি বলেন, মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়ে তোলার ধারণা এবং চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগকে উত্তর কোরিয়া সমর্থন করে।

ফয়সল/নাহার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.