Sunday, April 12, 2026
Live

উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছেছে চীনের চন্দ্রযান ছাং’এ–৭

উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছেছে চীনের চন্দ্রযান ছাং’এ–৭

এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের চন্দ্র অনুসন্ধান কর্মসূচির গুরুত্বপূর্ণ মিশন ছাং’এ-৭ ইতোমধ্যে উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছেছে। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে এটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।

চীনের মানববাহী মহাকাশ সংস্থা জানিয়েছে, চন্দ্রযান ছাং’এ-৭ বৃহস্পতিবার দক্ষিণ চীনের হাইনান দ্বীপে অবস্থিত ওয়েনছাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছায়। আকাশপথ ও স্থলপথে এটি সেখানে আনা হয়।

ছাং’এ–৭ মিশনের লক্ষ্য হলো চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ ও অনুসন্ধান করা। এ জন্য মহাকাশযানটিতে উচ্চ নির্ভুলতায় অবতরণ এবং চাঁদের পরিবেশ বিশ্লেষণের জন্য বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র বসানো হয়েছে।

এ মিশনে কয়েকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে পায়ে হাঁটা রোবট প্রযুক্তি, চাঁদের পৃষ্ঠে উড়ে অনুসন্ধান করা এবং স্থায়ীভাবে অন্ধকারে থাকা গহ্বর অনুসন্ধান। মহাকাশযানটি কক্ষপথে ঘোরা, অবতরণ, রোভার চলাচল এবং উড়ন্ত অনুসন্ধান প্রযুক্তি একসঙ্গে ব্যবহার করে চাঁদের দক্ষিণ মেরুর পরিবেশ ও সম্পদ নিয়ে গবেষণা করবে। এই মিশনে আন্তর্জাতিক সহযোগিতার পরিকল্পনাও রয়েছে।

উৎক্ষেপণ কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, সকল অবকাঠামো ও যন্ত্রপাতি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী উৎক্ষেপণের আগের পরীক্ষা ও প্রস্তুতির কাজ চলছে।

ফয়সল/জেনিফার

তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.