কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই খাতে আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিতে চীন কাজ করে যাবে। আজ (সোমবার) বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
‘বেইজিং ই-টাউন হিউম্যানয়েড রোবট হাফ-ম্যারাথন, ২০২৬’ প্রসঙ্গে চীনা মুখপাত্র বলেন, গত বছরের তুলনায় এ বছর অংশগ্রহণকারী হিউম্যানয়েড রোবটগুলোর অসাধারণ অগ্রগতি লক্ষ্যণীয়। এটা চীনের প্রযুক্তিগত উদ্ভাবন ও নতুন মানের উত্পাদন-শক্তি উন্নয়নের প্রতিফলন।
(আকাশ/আলিম/রুবি)