একীভূত জাতীয় বাজার ও আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তোলার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

একীভূত জাতীয় বাজার ও আধুনিক শিল্প ব্যবস্থা গড়ে তোলার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর
মার্চ ৭, সিএমজি বাংলা ডেস্ক: একীভূত জাতীয় বাজার ব্যবস্থা নির্মাণ এবং আধুনিক শিল্প ব্যবস্থায় লক্ষ্যণীয় অগ্রগতি অর্জনে হ্যনান প্রদেশের কর্মর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। শুক্রবার চলমান চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের (এনপিসি) চতুর্থ অধিবেশনে প্রদেশটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এ সময় চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটি সদস্য লি ছিয়াং বিগত এক বছরে হ্যনান প্রদেশের অর্জিত অগ্রগতির প্রশংসা করে বলেন, প্রধান সূচকগুলোতে প্রদেশের প্রবৃদ্ধির হার এটিই প্রমাণ করে, হ্যনান বর্তমানে উদ্ভাবন-নির্ভর এবং উচ্চমানের উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বৈঠকে নতুন বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী লি ছিয়াং হ্যনান প্রদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথা উল্লেখ করেন। এগুলো হলো- একটি সুসংগঠিত এবং একীভূত জাতীয় বাজার গঠনে বিশেষ ভূমিকা রাখা। আধুনিক শিল্প কাঠামোর নতুন নতুন দিক উন্মোচন ও সুবিধা নিশ্চিত করা। নতুন ধরনের নগরায়নের জন্য আধুনিক ও উদ্ভাবনী পথ খুঁজে বের করা। এ ছাড়া সংস্কৃতি ও পর্যটন খাতের সমন্বিত উন্নয়নের মাধ্যমে নতুন নতুন ব্র্যান্ড তৈরি করা। শুভ/হাশিম তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

এম রহমান

এম রহমান

More than 3 years experience on reporting in various fields.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.