Friday, April 24, 2026
Live

এক-চীন নীতিই ইতিহাসের গতিপথ: মুখপাত্র

এক-চীন নীতিই ইতিহাসের গতিপথ: মুখপাত্র

এপ্রিল ২৩, সিএমজি বাংলা ডেস্ক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বুধবার তাইওয়ানের আঞ্চলিক নেতা লাই চিং-তে-র এসওয়াটিনি সফরের পরিকল্পনা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন, এক-চীন নীতিই ইতিহাসের গতিপথ ও জনমতের ভিত্তি। সংশ্লিষ্ট আফ্রিকান দেশগুলো প্রয়োজনীয় বিমান চলাচলের অনুমতি প্রত্যাহার করে নেওয়ায় সফরটি বাতিল করতে হয়।

মুখপাত্র কুও চিয়াখুন সংাবদ সম্মেলনে বলেন, এসওয়াটিনি ছাড়া আফ্রিকার সকল দেশ গণপ্রজাতন্ত্রী চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। এই ৫৩টি দেশ আফ্রিকান ইউনিয়নের সাথে মিলে ২০২৪ সালেরি এফওসিএসি শীর্ষ সম্মেলনে বেইজিং ঘোষণাপত্র গ্রহণ করেছে। তারা বহুবার পুনর্ব্যক্ত করেছে যে, তারা এক-চীন নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে, বিশ্বে চীন একটাই, তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ, গণপ্রজাতন্ত্রী চীন সরকারই সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার।

মুখপাত্র বলেন, "এক-চীন নীতির প্রতি সংশ্লিষ্ট দেশগুলোর অঙ্গীকারের উচ্চ প্রশংসা করে বেইজিং, যা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনাকারী মৌলিক নিয়মাবলীর সাথে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ।"

চীনের চূড়ান্ত পুনর্মিলনকে কেউই কখনো থামাতে পারবে না-এমন প্রত্যয় ব্যক্ত করে কুও চিয়া খুন বলেন, তাইওয়ানকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে পরিচালিত বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টাগুলো নিষ্ফল এবং তা ব্যর্থ হতে বাধ্য।

হাশিম/নাহার

তথ্য ও ছবি: সিসিটিভি।

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.