Sunday, April 12, 2026
Live

এফডিআই আস্থা সূচকে এগিয়েছে চীন

এফডিআই আস্থা সূচকে এগিয়েছে চীন

এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আস্থা সূচকে চীনের অবস্থান আরও উন্নত হয়েছে। ২০২৬ সালের সূচকে চীন দুই ধাপ এগিয়ে বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে।

এই সূচক প্রকাশ করেছে আন্তর্জাতিক ব্যবস্থাপনা পরামর্শ প্রতিষ্ঠান কিয়ারনি। প্রতিষ্ঠানটি প্রতি বছর এই সূচক প্রকাশ করে, যেখানে বিনিয়োগকারীদের প্রত্যাশা ও আস্থার ভিত্তিতে বিভিন্ন দেশের এফডিআই সম্ভাবনা মূল্যায়ন করা হয়।

গ্রেটার চায়না অঞ্চলের কিয়ার্নির প্রেসিডেন্ট হ্য সিয়াওছিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে অগ্রগতি এবং বিশাল অভ্যন্তরীণ বাজারের কারণে চীন বিদেশি বিনিয়োগকারীদের কাছে এখনও আকর্ষণীয় গন্তব্য।

তিনি জানান, বিশেষায়িত যন্ত্রপাতি ও প্রযুক্তি সংশ্লিষ্ট পণ্যসহ উচ্চ মূল্য সংযোজনকারী শিল্পে চীনা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মূল্য প্রতিযোগিতা শক্তিশালী হয়েছে। পাশাপাশি সবুজ প্রযুক্তি ও বায়োমেডিক্যাল সরঞ্জামের মতো বিশেষায়িত শিল্পেও চীনের সক্ষমতা বাড়ছে।

বিশ্বজুড়ে ব্যবসায়ী নির্বাহীদের ওপর করা বার্ষিক জরিপের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়। এতে আগামী তিন বছরে বিদেশি বিনিয়োগের জন্য সবচেয়ে আকর্ষণীয় দেশগুলো বিশ্লেষণ করা হয়। ২০২৬ সালের তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এর পরেই রয়েছে কানাডা ও জাপান।

ফয়সল/জেনিফার

তথ্য ও ছবি: সিনহুয়া

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.