জানুয়ারি ২৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, গতকাল (বুধবার), ফ্রান্সের প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইমানুয়েল বোনের সঙ্গে ফোনালাপ করেন।
ফোনালাপে ওয়াং ই বলেন, নতুন বছরের শুরুতে আন্তর্জাতিক অঙ্গনে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। স্বাধীন ও আত্মনির্ভরশীল প্রধান দেশ হিসেবে, চীন ও ফ্রান্সের উচিত, যোগাযোগ ও সমন্বয় জোরদার করে, যৌথভাবে বিশ্বের জন্য মূল্যবান স্থিতিশীলতা যুগিয়ে, আরও ভালোভাবে চীন-ফরাসি সম্পর্কের কৌশলগত মূল্য বাড়ানো।
তিনি বলেন, চীন ও ইউরোপ পরস্পরের অংশীদার, প্রতিপক্ষ নয়। বর্তমান পরিস্থিতিতে, চীন ও ইউরোপের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো ও সহযোগিতা গভীরতর করা উচিত। চীন আশা করে, ফ্রান্স অব্যাহতভাবে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতিবাচক ভূমিকা পালন করে, চীন-ইউরোপ সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে ভূমিকা রাখবে।
জবাবে ইমানুয়েল বোনে বলেন, তার দেশ ফরাসি-চীন সার্বিক কৌশলগত সহযোগিতার ওপর গুরুত্ব দেয় এবং চীনের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক তপ্ত সমস্যা নিয়ে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় জোরদার করে, হাতে হাত রেখে চ্যালেঞ্জ মোকাবিলা করতে, বিশ্ব নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা, অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্য ইতিবাচক ভূমিকা পালন করতে চায়। ফ্রান্স ইউরোপ-চীন সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন বেগবান করতে চেষ্টা চালাতেও ইচ্ছুক।
ফোনালাপে তাঁরা ইউক্রেন সংকট, ভেনেজুয়েলা ও ইরান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন। (প্রেমা/আলিম/ছাই)
ওয়াং ই-ইমানুয়েল বোন ফোনালাপ
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.