২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, কম্বোডিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার সফর করবেন। সফরকালে, কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী তোং চুন-এর সাথে ওয়াং ই চীন-কম্বোডিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর ‘২ প্লাস ২’ কৌশলগত সংলাপ ব্যবস্থার প্রথম বৈঠকে অংশগ্রহণ করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন, আজ (মঙ্গলবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
কুও চিয়া খুন আরও বলেন, কম্বোডিয়া পঞ্চভুজ কৌশলের বাস্তবায়ন ত্বরান্বিত করছে, থাইল্যান্ড ও মিয়ানমারের নতুন সরকার গঠিত হয়েছে; তিনটি দেশই উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। চীন আশা করে, এই সফরের মাধ্যমে চীন-কম্বোডিয়া, চীন-থাইল্যান্ড ও চীন-মিয়ানমার বন্ধুত্ব আরও মজবুত হবে, এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নে আরও অবদান রাখবে।
কুও চিয়া খুন জোর দিয়ে বলেন, অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায়, চীন ও কম্বোডিয়া ২ প্লাস ২ কৌশলগত সংলাপ ব্যবস্থার উদ্বোধন শুধু চীন-কম্বোডিয়া অভিন্ন কল্যাণের নির্মাণ নয়, বরং দুই দেশের আধুনিকীকরণের জন্য অপরিহার্য।
(অনুপমা/আলিম/শিশির)