কাপাসিয়ায় ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন

কাপাসিয়ায় ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন
কাপাসিয়ায় ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে ঈদ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিরা এগিয়ে এসেছেন।

তারমধ্যে উপজেলার কামারগাঁও এলাকার সেবা ও উন্নতি শ্লোগান এ এগিয়ে চলা 'আলোকিত কামারগাঁও প্রবাসী কল্যাণ যুব সংঘ'র উদ্যোগে অসহায় দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মধ্যে ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী বাড়ি বাড়ি গিয়ে অস্বচ্ছল ১৮০টি পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিভিন্ন দেশে অবস্থানরত এলাকার প্রবাসী স্থানীয় যুবকদের সহযোগিতায় পরিচালিত হয় এই স্বেচ্ছাসেবী সংগঠন। 

এদিকে ঈদ উপহার সামগ্রী বিতরণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলোকিত কামারগাঁও প্রবাসী কল্যাণ যুব সংঘের প্রধান উদ্যোক্তা মো. রাজ্জাক মুন্সী। এছাড়াও এলাকার যুবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

এছাড়াও অসহায় গরীব ও দরিদ্র পরিবারের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে খিরাটী এলাকার ফরাজী ফ্যামিলি ফাউন্ডেশন, বসুন্ধরা শুভ সংঘ পাঠাগার, ঘাগটিয়ার নবযাত্রা যুবসংঘ,খিরাটী সমাজ কল্যাণ সংস্থা, রাওনাট এলাকার পেশাজীবী কল্যাণ পরিষদ, ঘাগটিয়া চালা ফ্রেন্ডস সোসাইটিসহ
অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

এদিকে অসহায়দের মধ্যে বিতরণকৃত ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো- পোলাওয়ের চাল, ডাল, আলু , পেঁয়াজ,চিনি,সয়াবিন তেল, সেমাই ও গুড়ো দুধ।

ঈদ উপহার সামগ্রী পেয়ে অনেক বয়োবৃদ্ধ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই জানিয়েছেন, আর্থিক সঙ্কটের কারণে যেখানে পরিবারের চাহিদা মেটানোই কষ্টকর ছিলো। সেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ থেকে ঈদ উপহার তাদের ঈদের আনন্দে নতুন মাত্রা যোগ করেছে।

Rate This Article

How would you rate this article?

সবুজ আহমেদ

সবুজ আহমেদ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.