কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূতের সাক্ষাৎ

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূতের সাক্ষাৎ

মধ্যপ্রাচ্য বিষয়ক চীনের বিশেষ দূত চাই চুন আজ (রোববার) কুয়েত সিটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ জারাহ জাবের আল-আহমেদ আল-সাবাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে শেখ জারাহ বলেন, কুয়েত চলমান এই যুদ্ধের কোনো পক্ষ নয় এবং দেশটি সর্বদা শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, কুয়েত ও অন্যান্য উপসাগরীয় প্রতিবেশীদের ওপর ইরানের অবিলম্বে আক্রমণ বন্ধ করা উচিত।

পাশাপাশি, আন্তর্জাতিক শিপিং লেনে নিরাপদ ও নিরবচ্ছিন্ন নৌচলাচল নিশ্চিত করা এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে আরও ব্যাঘাত এড়ানো জরুরি। কুয়েত চীনের নিরপেক্ষ অবস্থান এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার অত্যন্ত প্রশংসা করে। এ অঞ্চলে চীনা বিশেষ দূতের 'শাটল ডিপ্লোম্যাসি' বা মধ্যস্থতাকে কুয়েত স্বাগত জানায় এবং শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জন্য যৌথভাবে চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় জোরদার করতে আগ্রহী।

এ সময় চাই চুন বলেন, এ অঞ্চলের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি কুয়েত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর জন্য ব্যাপক ক্ষতির কারণ হচ্ছে, যা চীন দেখতে চায় না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।

তিনি আরও বলেন, চীন নিরীহ বেসামরিক নাগরিক এবং অসামরিক লক্ষ্যবস্তুর ওপর সব ধরনের নির্বিচার হামলার তীব্র নিন্দা জানায়। বেইজিং মনে করে, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উত্তেজনা বৃদ্ধি রোধে আন্তর্জাতিক সমাজের উচিত সংশ্লিষ্ট পক্ষগুলোকে তাদের সামরিক পদক্ষেপ বন্ধ করার তাগিদ দেওয়া। চীন কুয়েতের সংযম ও শান্ত প্রতিক্রিয়ার প্রশংসা করে এবং পরিস্থিতি প্রশমনে গঠনমূলক ভূমিকা পালনের জন্য দেশটির সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।

লিলি/তৌহিদ/রুবি

Rate This Article

How would you rate this article?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন।

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.