চীন যেকোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কঠোর বিরোধী বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মাও নিং বলেন, চীন জাতিসংঘ সংবিধানের উদ্দেশ্য ও নীতি অনুযায়ী অন্য কোনো দেশের সার্বভৌমত্ব বা অভ্যন্তরীণ বিষয়ের সঙ্গে হস্তক্ষেপের সমর্থন করে না এবং এমন কোনো কাজের বিরোধিতা করে যা অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে।
সূত্র: সিএমজি