কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম উন্মুক্ত করল চীন

কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম উন্মুক্ত করল চীন
ফেব্রুয়ারি ২৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম ‘অরিজিন পাইলট’ আনুষ্ঠানিকভাবে জনসাধারণের ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি এ তথ্য জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এ পদক্ষেপ কোয়ান্টাম সফটওয়্যার উন্নয়নের প্রতিবন্ধকতা কমাবে এবং চীনের স্বনির্ভর কোয়ান্টাম কম্পিউটিং ইকোসিস্টেম গড়ে তুলতে সহায়তা করবে। হফেইভিত্তিক অরিজিন কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজিস অপারেটিং সিস্টেমটি তৈরি করে। ২০২১ সালে প্রথম উন্মোচনের পর একাধিক সংস্কার ও আপডেট আনা হয় এতে। সিস্টেমটি সুপারকন্ডাক্টিং, আয়ন ট্র্যাপ ও নিউট্রাল অ্যাটমভিত্তিক কোয়ান্টাম প্রসেসর সমর্থন করে। এখন এটি অরিজিন উখং সিরিজের কোয়ান্টাম কম্পিউটারে ব্যবহৃত হচ্ছে। কোয়ান্টাম কম্পিউটার অপারেটিং সিস্টেম মূলত রিসোর্স ব্যবস্থাপনা, সফটওয়্যার-হার্ডওয়্যার সমন্বয়, সমান্তরাল কোয়ান্টাম কাজ পরিচালনা এবং স্বয়ংক্রিয় কিউবিট ক্যালিব্রেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে, যা কম্পিউটারের সামগ্রিক দক্ষতা বাড়ায়। অরিজিন পাইলটের একীভূত প্রোগ্রামিং ইন্টারফেস ও মানসম্মত ড্রাইভিং সিস্টেম উন্মুক্ত করার মাধ্যমে গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ডেভেলপাররা সহজে এই সিস্টেমে প্রবেশাধিকার পাবে বলে জানানো হয়েছে। ফয়সল/জেনিফার তথ্য ও ছবি: সিজিটিএন

Rate This Article

How would you rate this article?

ED Desk

ED Desk

Experience in write about 5 years.

Our Editorial Standards

We are committed to providing accurate, well-researched, and trustworthy content.

Fact-Checked

This article has been thoroughly fact-checked by our editorial team.

Expert Review

Reviewed by subject matter experts for accuracy and completeness.

Regularly Updated

We regularly update our content to ensure it remains current.

Unbiased Coverage

We strive to present balanced information.

?>