মার্চ ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জলসম্পদ মন্ত্রণালয় আরও ছয়টি বিভাগের সঙ্গে সমন্বয়ে দেশের ক্ষুদ্র জলবিদ্যুৎ খাতে সবুজ রূপান্তর ও উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন একটি নির্দেশিকা জারি করেছে।
এতে ২০৩৫ সালের মধ্যে ক্ষুদ্র জলবিদ্যুৎ কেন্দ্রগুলোকে বুদ্ধিমান, সমন্বিত ও মানসম্মত ব্যবস্থাপনার আওতায় আনার সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নির্দেশিকায় ক্ষুদ্র জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর উন্নয়নে আধুনিকায়ন ও সংস্কার, পরিবেশ সংরক্ষণ এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ পুনরুজ্জীবনে এই খাতের ভূমিকা আরও শক্তিশালী করার কথাও উল্লেখ করা হয়েছে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া