Sunday, November 8, 2026
Live
তথ্য প্রযুক্তি
Verified
১ মিনিটে পড়া যাবে

গ্রামীণ সিম বিক্রি বন্ধ শিগগিরই!

মাহফুজ রহমান
মাহফুজ রহমান ডেস্ক সম্পাদক
প্রকাশ: আপডেট:
গ্রামীণ সিম বিক্রি বন্ধ শিগগিরই!

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি অনুমোদন না দিলে কয়েক সপ্তাহের মধ্যে গ্রামীণফোনের (জিপি) সিম আর বাজারে পাওয়া যাবে না বলে জানিয়েছেন দেশের শীর্ষ এ মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান।

১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে গ্রামীণফোনের প্রথম বাংলাদেশি সিইও হিসেবে দায়িত্ব নেয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

গ্রামীণফোনের সিইও বলেন, ‘খুচরা বিক্রেতাদের হাতে গ্রামীণফোনের যেসব সিম আছে সেগুলো শেষ হয়ে গেলে নতুন করে আর সিম পাওয়া যাবে না। কারণ সিম রিসাইকেল (দীর্ঘদিন বন্ধ থাকা সিম মালিকানা বাতিল করে বিক্রির জন্য নতুন করে প্রস্তুত করা) করার জন্য বিটিআরসির অনুমতি পাওয়া যাচ্ছে না। এছাড়া, সিম নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্টের জন্যও সিম পাওয়া যাবে না। বিটিআরসি নতুন সিমের অনুমতি না দিলে বাজারে গ্রামীণফোন সিমের সংকট তৈরি হবে। বাজারে প্রতিদিন গ্রামীণফোনের ৫০ হাজার সিমের চাহিদা রয়েছে।’ সিম রিসাইকেলের জন্য এখন পর্যন্ত ৩০ লাখ সিম জমা হয়েছে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে জিপির সিইও জানান, গ্রামীণফোনের মোট গ্রাহকের ৫৩.১০ শতাংশ ইন্টারনেট সুবিধা ব্যবহার করছেন।

উল্লেখ্য, বকেয়া পাওনা নিয়ে গ্রামীণফোনের সঙ্গে সরকারের একধরনের সংকট চলছে। এরই ধারাবাহিকতায় নতুন সিম বিক্রি বা রিসাইকেলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে অনেকেই ধারণা করছেন।

লেখাটি রেটিং দিন

লেখাটি আপনার কেমন লেগেছে?

মাহফুজ রহমান

মাহফুজ রহমান

ডেস্ক সম্পাদক

৫ বছর ধরে সাংবাদিকতা ও লেখালেখি করছেন। তিনি মূলত শিক্ষাবিষয়ক এক্সপার্ট। তিনি লেখাপড়া, চাকরি বা ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা, প্রযুক্তি ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখালেখি ও সংবাদ সম্পাদনা করেন।

Featured Products

View All

আমাদের সম্পাদকীয় নীতি

We are committed to accurate, well-researched, and trustworthy journalism.

Fact-Checked

Every claim is verified by our editorial team before publication.

Expert Review

Content reviewed by subject matter experts for accuracy.

Regularly Updated

We update content to reflect the latest developments.

Unbiased Coverage

We present balanced perspectives and multiple viewpoints.