চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ দূত, চীনের গৃহায়ন ও নগর-পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী নি হং, গতকাল (মঙ্গলবার) ভালপারাইসোতে, চিলির নতুন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ১০ মার্চ চিলির রাজধানী সান্তিয়াগোতে দেশের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত আর সাবেক প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিচের সাথে দেখা করেন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে কাস্তকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে নি হং বলেন, চিলির নতুন সরকারের সাথে ঐতিহ্যিক মৈত্রী উন্নয়নের সঙ্গে সঙ্গে, দ্বিপাক্ষিক সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে আরও উন্নত করবে চীন।
জবাবে কাস্ত চীনা প্রেসিডেন্টকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, চীনের সাথে সম্পর্ক উন্নত করা এবং ‘এক-চীননীতি’ অনুসরণ অব্যাহত রাখবে চিলির নতুন সরকার। চীনের সাথে সম্পর্কের ওপর গুরুত্ব দেয় তাঁর দেশ। তাই চীনের সাথে আর্থ-বাণিজ্যিক, পুঁজি বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, গৃহায়ন নির্মাণ, জনস্বাস্থ্য, রোগ প্রতিরোধসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।
সুবর্ণা/আলিম/শিশির