দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের সুস্থ ও টেকসই উন্নয়ন বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হ্য ইয়োংছিয়ান।
চীন–মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শের আসন্ন ষষ্ঠ দফা বৈঠক প্রসঙ্গে মুখপাত্র বলেন, চীন–মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য পরামর্শ ব্যবস্থার মাধ্যমে উভয় পক্ষ বিভিন্ন স্তরে যোগাযোগ বজায় রেখেছে। ২০২৫ সালে বুসানে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠক এবং গত ৪ ফেব্রুয়ারির ফোনালাপে তারা যে ঐকমত্যে পৌঁছেছেন, তা বাস্তবায়নে মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয় জোরদার করতে চীন ইচ্ছুক বলেও জানান তিনি।
সূত্র: সিএমজি