ফেব্রুয়ারি ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব ও নববর্ষে এ বছর নতুন মাত্রা যোগ করেছে হিউম্যানয়েড রোবট। বিশেষ করে নানা কসরত ও সাংস্কৃতিক পরিবেশনা দেখিয়ে নজর কেড়েছে রোবটগুলো।
উৎসবের বাইরেও রোবটের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশে নববর্ষের আগে এক নৃত্যনাট্যে দুটি রোবট জনপ্রিয় সংগীতে শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে নৃত্য পরিবেশন করে।
নববর্ষের আগে শানতোং রোবটিকস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন দুই শতাধিক রোবট ও রোবোটিক কুকুর নিয়ে ১৯টি অনুষ্ঠানের এক উৎসব আয়োজন করে। সেখানে অ্যাক্রোব্যাটিক্স, মার্শাল আর্ট, নৃত্য ও মিনি-ড্রামায় রোবটরা অংশ নেয়। হাস্যরসাত্মক সংলাপ বলেও দর্শকদের আনন্দ দেয় ওরা।
চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালে চীনে ১৪০টিরও বেশি হিউম্যানয়েড রোবট নির্মাতা ৩৩০টির বেশি মডেল বাজারে এনেছে।
জেনিফার/ফয়সল
তথ্য ও ছবি: সিনহুয়া
চীনা নববর্ষের আনন্দে বাড়তি মাত্রা যোগ করল রোবট
Connect With Us:
Advertisement
Our Editorial Standards
We are committed to providing accurate, well-researched, and trustworthy content.
Fact-Checked
This article has been thoroughly fact-checked by our editorial team.
Expert Review
Reviewed by subject matter experts for accuracy and completeness.
Regularly Updated
We regularly update our content to ensure it remains current.
Unbiased Coverage
We strive to present balanced information.