চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ)-এর নৌবহরে যুক্ত হচ্ছে ০৫৫ মডেলের দুটি নতুন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এর মধ্যে জাহাজ দুটিকে সাগরে উন্মোচন করেছে পিএলএ। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার দুটির একটি তোংকুয়ান (১০৯), দ্বিতীয়টি আনখিং (১১০)।
সম্প্রতি শক্তিশালী ডেস্ট্রয়ার দুটির সফল প্রশিক্ষণ শেষে চীনা পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংযোজনের ফলে ১০ হাজার টন শ্রেণির ডেস্ট্রয়ারের সংখ্যা পৌঁছেছে ১০-এ। ০৫৫ ধরনের যুদ্ধজাহাজ হলো চীনা নৌবাহিনীর উন্নত সারফেস কমব্যাটের একটি। এটি আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র ছোড়া এবং ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মধ্যে ফ্লিট কমান্ড ভূমিকার জন্য নকশায় সজ্জিত।
লুৎফর/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি